ব্রাহ্মণপাড়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ আগষ্ট( মঙ্গলবার ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে থাকা ৩৮/বি এর উপ-অধিনায়ক মেজর নাজিউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আতিক উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, যুবদলের আহ্বায়ক মোস্তফা কামান, জামায়াত ইসলাম এর উপজেলা আমীর রেজাউল করিম, সেক্রেটারি মাও. আনিসুর রহমান, জাতীয় পাটির উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ময়নাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিজিবি’র কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা পূজা কমিটির নেতৃত্ববৃন্দ, সাংবাদিক নেতৃত্ববৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দসহ আরও অনেকেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম আজহারুল ইসলাম চলমান পরিস্থিতিতে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ ও সকল সরকারি স্থাপনা রক্ষায় অবদান রাখায় উপজেলার সকল রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন। চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশের সাথে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা।
তিনি আরো বলেন, আগামী দিনেও ব্রাহ্মণপাড়াবাসীর শান্তি রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top