ব্রাহ্মণপাড়ায় প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান

দুই মাদকসেবির কারাদণ্ড ও একজনের বিরুদ্ধে মামলা, ১৮কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে শনিবার (১৬ নভেম্বর) ভোরে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার ভিডিপির সদস্যরা মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছেন। এ অভিযানে আটক হওয়া ব্রাহ্মণপাড়া সদরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোখলেসুর রহমান (৫২) এর কাছ থেকে ১৮ কেজি গাঁজা ও দুটি রাম দা উদ্ধার করা হয়।
এছাড়া মাদক সেবনের অভিযোগে অভিযানে আটক হওয়া ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকার হারুনুর রশিদ (৬২) কে একমাস ও ধান্যদৌল এলাকার মজিবুর রহমান সুজন (৩৪) কে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আটক হওয়া মোখলেছুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম জানান, আজ (১৬ নভেম্বর) ভোর ৫টা থেকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
এসময় নাইঘর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোখলেসুর রহমানকে ১৮ কেজি গাঁজাস গ্রেফতার করা হয়।
এছাড়া নাইঘর নোয়াপাড়া এলাকা থেকে এলকোহল জাতীয় পানিয় সহ হারুনুর রশিদ ও ধান্যদৌল এলাকা থেকে মাদক সেবনের সরঞ্জামসহ মজিবর রহমান সুজন নামে দুই ব্যক্তিকেও আটক করা হয়। পরে হারুনুর রশিদকে ভ্রাম্যমাণ আদালতে একমাস ও মজিবুর রহমান সুজনকে পনেরদিন কারাদণ্ড দেওয়া হয়েছে।ইউএনও বলেন, মাদক বিরোধী টাস্কফোর্সের নিয়মিত অভিযানের অংশ এটি। এ ধরনের অভিযান অব্যাহত আছে।
অভিযানে ক্যাপ্টেন সাদমান হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে আনসার সদস্যরা সহযোগিতা করেন।

আরো পড়ুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top