বৈষম্য বিরোধী আন্দোলনে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান শাহজাহান গ্রেপ্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪আগস্ট কুমিল্লার দেবীদ্বারে গুলিতে নিহত আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজহার নামীয় আসামী উপজেলার রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকারকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে পৌরসভার ভিংলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আলী আজম মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেলকে বানিয়াপাড়া ভাটিয়া মসজিদের পাশে আওয়ামী সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে। নিহত রুবেল দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

হত্যার ঘটনায় বিএনপি নেতা মো. আবুল কাশেম বাদী হয়ে কুমিল্লা আদালতে এবং নিহত রুবেলের মা হোসেনেয়ারা বেগম বাদী হয়ে দেবীদ্বার থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। শাহজাহান সরকার আবুল কাশেমের দায়ের করা মামলার ২৬ নম্বর এজহার নামীয় আসামী। এই মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ ৭০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০/২০০ জনকে আসামী করা হয়।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ৪ আগস্ট গুলিতে নিহত আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজহার নামীয় আসামী ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলায় অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top