বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতীর পানি: ঘর ছেড়েছে পানিবন্দীরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা দেবীদ্বার উপজেলার পৌর বিনাইপার এলাকায় জোবেদা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ মহিলা ছাতা হাতে তার স্বপ্নের ঘর ডুবে যাচ্ছে এভাবেই দেখাচ্ছিলেন তিনি। তখন অশ্রুসিক্ত নয়নে তাকে বলতে শোনা গেছে তার ঘর থেকে তিনি তেমন কিছুই বের করে নিয়ে আসতে পারেনি। কেমন করে থাকবেন তিনি।

তিন দিন ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলের পানিতে কুমিল্লার দুঃখ খ্যাত গোমতী নদী এখন পানিতে টইটম্বুর। নদী ছাড়িয়ে পানি এখন দুকোলের বাঁধ ছাড়িয়ে যাবার উপক্রম। ঘর ছেড়েছে বেড়িবাঁধের ভিতরে বসবাস করা হাজারো মানুষ। পাড়ি জমিয়েছে কেউ নদীর বাঁধে আবার কেউ স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে।

জেলায় গোমতী নদী বয়ে যাওয়া উপজেলা গুলোর মধ্যে বন্যা আশঙ্কায় সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে আদর্শ সদর, দেবীদ্বার, বুড়িচং ও মুরাদনগর। এলাকার লোকজন সময় কাটাচ্ছে বন্যা আতঙ্কে। টানা বৃষ্টির ফলে ও ঢলের পানি ক্রমাগতভাবে বাড়তে থাকায় গোমতীর পানি বিপদ সীমার ১০৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের কিছু অংশে ফাটল দেখা দিলেও স্থানীয় যুব সমাজের লোকজন তা মেরামতে কাজ করতে দেখা গেছে। কিন্তু কুমিল্লার কোথাও ভাঙ্গন না থাকলেও বন্যার সবচেয়ে ঝুঁকিতে রয়েছে কুমিল্লাবাসী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জেলার দেবীদ্বার ও মুরাদনগর উপজেলা সরেজমিন ঘুরে দেখা গেছে, গোমতী নদীর বিভিন্ন অংশে মাটি খেকুদের ডায়বেশন করা ঝুঁকিপূর্ণ স্থানে, স্থানীয় লোকজন ও পাউবি কতৃপক্ষ মেরামত করছে এবং বাঁধের কোথাও কোন ধরনের লিকেজ থাকলে স্থানীয়রা তা বন্ধ করছে। তাছাড়া বাঁধের ভিতর বসবাস করা ঘরবাড়িগুলোতে পানি উঠে যাওয়ায় ঘরছেড়ে নদীর বাঁধে, স্থানীয় আশ্রয় কেন্দ্রে ও আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান নিচ্ছে পানিবন্দী মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, গোমতী নদীতে পানি বৃদ্ধি ও বিভিন্ন যায়গায় লিকেজের সংবাদে বেড়িবাঁধ পরিদর্শন করেছি। পানিবন্দী মানুষদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। নদীর পাড়ের মানুষজনকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহবান করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গোমতী নদী রক্ষা বাঁধের যেখানে সমস্যা দেখা দিচ্ছে সেখানে মাটি ভর্তি বস্তা দিয়ে মেরামত করা হচ্ছে। পানি বৃদ্ধির ফলে বিপৎসীমা অতিক্রম করে পানি প্রবাহিত হচ্ছে। বাঁধ রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top