বিএনপি বিভক্তের রাজনীতি করে না,এই দেশ সকলের : ড. মারুফ হোসেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন—বিএনপি বিভক্তের রাজনীতি করে না,এই দেশ সকলের।এই দেশ ছোট -বড়, ধনী- গরীব, মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সকলের।

তিনি আরও বলেন, সম্প্রতি, সৌহার্দ্য আর শান্তিপূর্ণ পরিবেশ গড়তে আমাদের জাতীয়তাবাদী বিএনপির সরকার কখনও কোনো প্রভেদ গড়েনি,আগামীতেও গড়বে না। বিএনপির সরকার থাকাকালে এই দেশে শান্তি পরিবেশ সন্তোষজনক ছিলো।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে খন্দকার মারুফ হোসেন বলেন, সংখ্যালঘু শব্দটি আওয়ামী লীগের অভিধানে শব্দ। এই শব্দ আওয়ামী লীগ ব্যবহার করে আপনাদের বিভক্ত করে রেখেছে।
দেশবাসীর আশা ভরসার প্রতীক দেশ নায়ক তারেক রহমান সংখ্যা লঘু শব্দটি চিরতরে মুছে দিয়েছেন। আপনাদেরকে আমরা এই দেশে সংখ্যালঘু হিসেবে পরিচয়ে দেখি না, আমরা দেখি আপনারা এই দেশের নাগরিক। সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা নিয়ে বাঁচতে পারে এই লক্ষ্যে বিএনপি রাজনীতির মাধ্যমে কাজ করে যাবে।

ড. মারুফ বলেন, আপনাদের এই শারদীয় দূর্গোৎসব ঘিরে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করবে, আপনারা সজাগ থাকবেন। আমরা আপনাদের পাশে আছি। কেউ যদি ষড়যন্ত্র করতে চায় তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে দাউদকান্দি পৌরসভার সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বৃহস্পতিবার( ৩ অক্টোবর) বিকাল ৩টায় পৌরসভা মারুফ ভিলায় পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— পূজা উদযাপন কমিটির সভাপতি, অশোক সাহা।
সভায় আরও বক্তব্য রাখেন— পূজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রাণ কৃষ্ণ আচার্য,উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সহ-সভাপতি জসিমউদদীন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কামাল হোসেন,সালাউদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক,কুমিল্লা উত্তর জেলা যুবদলের আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার, কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর শামীম দর্জি,উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের নেতা জামালউদ্দিন মোল্লা, খন্দকার হুমায়ুন,সদর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহসিন আহম্মেদ প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top