আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়াউর রহমান: মঞ্জুরুল আহসান মুন্সী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ জিয়ার এই ঘোষণা আমরা নিজের কানে শুনেছি, স্বৈরাচারী হাসিনা কি বললো আর না বললো এতে কিছু যায় আসে না। শহীদ জিয়ার নেতৃত্বেই দেশ ঘুরে দাঁড়িয়েছিল। আওয়ামীলীগ ক্ষমতায় এসে স্কুলের নামে বেগম খালেদা জিয়ার নাম থাকায় স্বৈরাচারী হাসিনার পেতাত্বারা স্কুল বন্ধ করে দিয়েছিল।

 

শনিবার বিকালে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাবলিক কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-৪ আসনের সাবেক চারবারের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এসব কথা বলেন।

মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহআলম খোকনের সভাপতিত্বে এবং মোহনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় ওই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাজী ফরহাদ, মোঃ কামরুজ্জামান, মোঃ জাহাঙ্গীর মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, যুবদল নেতা সোহাগ মিয়া, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কাদের, সেচ্ছাসেবক দলের নেতা মোঃ জালাল উদ্দিন, জহিরুল ইসলাম ও ছাত্রদল নেতা আমির হোসেন তারেক প্রমুখ।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top