আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বরুড়ায় নিখোঁজের তিন দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার বরুড়ায় সাত বছরের শিশু মাদ্রাসার ছাত্র নিখোঁজের তিন দিন পর বরুড়া ভবানী পুর ইউনিয়নের খটকপুর পরিত্যক্ত বাড়ী থেকে উদ্ধার করা হয়।
গত ৬ ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় ভবানীপুর ইউনিয়নের পোমতলা খটকপুর হতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মৃত অবস্থায় উদ্ধার করে বরুড়া থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, বরুড়া পাঠান পাড়ার প্রবাসী মাসুদ মিয়ার ৮ বছরের ছেলে মাদ্রাসার ছাত্র মোঃ ইব্রাহিম খলিল গত তিন দিন যাবৎ নিখোঁজ।  বুধবার সকাল ১০ ঘটিকার সময় ভবানীর পুর ইউনিয়নের খটকপুর মধ্যজলায় মকবুল আহম্মেদের পরিত্যক্ত বাড়ীতে মানুষের হাত দেখতে পেয়ে স্থানীয় কৃষকরা ইউপি চেয়ারম্যান কে খবর দিলে, তিনি সেখানে উপস্থিত হয়ে বরুড়া থানায় খবর দেন।খবর পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরন করে।স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
এ দিকে বরুড়ার নিঁখোজ ইব্রাহিমের আত্মীয়-স্বজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ দেখে সনাক্ত করেন যে, মৃত দেহ টি ইব্রাহীমের।
এ ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কুমিল্লা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ কে এম এরফানুল হক মারুফ ও বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।এদিকে  থানা সূত্রে জানা যায়,এ বিষয়ে ইব্রাহিম খলিল হত্যাকন্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

মন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় জাকারিয়া তাহের সুমন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
বরুড়ায় পরীক্ষায় অসদোপায় অবলম্বন করায় ১১ জন শিক্ষার্থীকে বহিস্কার!

  কুমিল্লার বরুড়া উপজেলা এইচ এস সি ও আলিম পরীক্ষায় অসদউপায় অবলম্বন করায় তিনটি কেন্দ্র হতে ১১ জন শিক্ষার্থী কে...

Read more
বাবার কবরের পাশেই দাফন হলেন জবি শিক্ষার্থী অবন্তিকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় বাবার কবরের দক্ষিণ পাশে দাফন করা হয় তাকে।  শনিবার (১৬ মার্চ)...

Read more
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। নতুন কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পূনরায় সভাপতি,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top