আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হলো বাংলাদেশ ছাত্রলীগ: এমপি আবুল কালাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি না থাকলেও তার আদর্শের কর্মীরা এখনো রয়ে গেছেন। বাংলাদেশ ছাত্রলীগ হলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ১৯৪৮ সালে বঙ্গবন্ধু নিজ হাতে এই সংগঠন তৈরি করে গেছেন।
শুক্রবার (৫ জুলাই) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ দেবীদ্বার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেবীদ্বারে ছাত্রলীগের চর্চা অনেকদিন যাবৎ স্থবির হয়ে আছে, এই ছাত্রলীগকে জাগ্রত করতে হবে। ছাত্রলীগের কোন গ্রুপিং চলবে না, সাংগঠনিক নিয়ম অনুসারে সংগঠন পরিচালনা করতে হবে। ছাত্র রাজনীতির চর্চা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রদের কল্যাণে ছাত্রলীগকে কাজ করতে হবে।
দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ এনামুল হক টিটুর সভাপতিত্বে এবং মোঃ সুজন হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল কাইয়ুম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, এ কে এম সফিকুল আলম কামাল ভিপি, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুস, বড়শালঘর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আউয়াল, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ঝাড়ু, ইউনুস মাষ্টার।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সারোয়ার হেসেন রাকিব, গোলাম মহিউদ্দিন সবুজ, মো. ইমরান আরেফিন ইমু, গাজী আসিফ বিন লতিফ, মো. দিদারুল আলম ফয়েজ প্রমুখ। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও তিন তারকা বিশিষ্ট ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top