আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকে মুজিবুল হক এমপি’র শুভেচ্ছা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতিসন্তান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামাল আব্দুল নাসের চৌধুরী। তাঁর বাড়ি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামে।

গত বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টাও নিয়োগ দেওয়া হয়। কামাল আব্দুল নাসের চৌধুরী ছাড়া অন্য পাঁচজন আগেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। নতুন উপদেষ্টাদের নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতাবলে এসব উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

নতুন করে নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, চৌদ্দগ্রামের কৃতিসন্তান কামাল আব্দুল নাসের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাবেক রেলপথ মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার রাত থেকেই কামাল আব্দুল নাসের চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top