প্রতীক’কে নয় মানুষ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন: পৌর মেয়র শামীম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

প্রতিক’কে নয় আমাকে ভালোবেসে আপনারা নির্বাচিত করেছেন তাই আপনাদের নিকট আমি কৃতজ্ঞ। আমি প্রতীক পাওয়ার পর আমাদের আওয়ামীলীগের অনেকের মধ্যে বিভেদ ছিলো। সেদিন মানুষ প্রতীক বিবেচনা করেনি, দলমত নির্বিশেষে একজন শিক্ষক ও সন্তান হিসেবে আমার জন্য মানুষ কাজ করেছে। দায়িত্ব গ্রহনের ৩ দিন পর বৃহষ্পতিবার (১৭ আগষ্ট) দুপুর ১২টায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সংস্থা দেবীদ্বার উপজেলা শাখা কতৃক আয়োজিত নবনির্বাচিত পৌর মেয়র’কে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা প্রতীকের নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম এসব কথা বলেন। তবে তার এমন বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ১৪ আগষ্ট তিনি আনুষ্ঠানিকভাবে পৌর মেয়রের দায়িত্বভার গ্রহন করেন।

দেবীদ্বার উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সংস্থার সভাপতি ও ডেসওয়া ট্রাস্ট’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেসওয়া ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও সমাজসেবক আলহাজ্ব মোসলেম উদ্দীন ভূইয়া।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবীদ্বার সৈনিক কল্যান সংস্থার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ শাহআলম, ক্যাশিয়ার আব্দুল মান্নান প্রমুখ। এসময় সৈনিক কল্যান সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম শফিউদ্দীন নৌকা প্রতীকের নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীমের দেওয়া এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটা আওয়ামীলীগের সাথে প্রতারণা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রতারণা করা। বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করা।

আরো পড়ুন

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top