আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেবীদ্বারে জমজমাট অস্থায়ী পশুর হাট।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে অস্থায়ী পশুর হাট। হাটে বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা ছিল সবচেয়ে বেশি।

শনিবার (১৫জুন) সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল, ভেড়াসহ বিভিন্ন পশু নিয়ে হাটে আসতে দেখা গেছে বিক্রেতাদের। সময়ের সাথে সাথে ক্রেতাদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বাজার ঘুরে চিত্র ঘুরে দেখা গেছে হাটে প্রচুর পরিমাণে গরু – ছাগল আসলেও বেশী দামে বিক্রি করতে মরিয়া ছিল বিক্রেতারা। তবে দুপুর ঘনিয়ে মেঘাছন্ন আবহাওয়া দেখা দিলে বিক্রেতারা কিছুটা সহনীয় দামে ফিরে আসেন এবং ক্রেতা বিক্রেতাদের আলোচনা সাপেক্ষে হাটে আশা অধিকাংশ গরু বিক্রি হয়েছে। পুরো মাঠে কানায় কানায় ভরপুর ছিলো গরু-ছাগল, ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীতে।

বাজারে কথা হয় গরু কিনতে আসা মো. খোরশেম আলম হাজারীর সাথে তিনি বলেন, ২ লাখ ১৫ হাজার টাকা দিয়ে ১ টি গরু কিনলাম। বর্তমান বাজার মূল্যে একটু বেশি মনে হচ্ছে বলে জানান তিনি।

মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের নূরুল ইসলাম বলেন মাঝারি ধরনের গরু প্রচুর বিক্রি হচ্ছে তবে দাম একটু বেশি। এদিকে স্থানীয় পুরাতন বাজারের মো. কামরুল হাসান বলেন, বাজারে চাহিদা থাকায় ছোট সাইজের গরু বেশী দামে বিক্রি করছে বিক্রেতারা আর বড় সাইজের গরু নিয়ে হতাশায় ভোগান্তীতে আছে বিক্রেতা।

দেবীদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের জয়নাল আবেদীন এগ্রো ফার্মের মালিক জানান, তিনি ৬ টি বড় গরু বাজারে এনে ১ টি গরু বিক্রি করতে পেরেছেন  আর বাকী ৫ টি গুরু নিয়ে মাঠে বসে থাকতে দেখা গেছে, ঈদের মাত্র একদিন বাকি এরিমধ্যে গরুগুলো বিক্রি করতে না পারলে লস গুনতে হবে এ খামারির। বিরাল্লা গ্রামের আল আমানত এগ্রোফার্মের মো. আলম জানান ৫ টি বড় সাইজের গরু বাজারে তুলে ২ টি বিক্রি করেছেন আর বাকী ৩ টি গরু বিক্রি  করা নিয়ে তিনি চিন্তায় আছেন।

তেয়াপুষ্করনী গ্রামের আব্দুল মান্নানের ২ টি গরু ১ লাখ ৮৫ হাজার টাকা করে কেনা ১ বছর পালন করে তা বাজারে তুললে ক্রেতারা ২ লাখ টাকা করে কিনতে চায়। এখন তিনি তার মূল টাকাই হারাবে বলে দুশ্চিন্তায় আছেন। এছাড়াও মুরাদনগর কোম্পানীগন্জ থেকে আসা মো. হাসান ১ টি ছাগল ক্রয় করেন ২৯ হাজার ৫’শ  টাকায়। তিনি বলেন ছোট ছাগল বিক্রি করছে বেশী দামে আর বড় ছাগলের ক্রেতা কম। ঈদের একদিন হাতে থাকতে বিক্রেতারা চাচ্ছেন তারা দাম পুষিয়ে নিতে, অপরদিকে ক্রেতারা দাম একটু বেশি হলেও পছন্দমত পশু নিয়ে নিচ্ছেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top