আজ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এ লক্ষ্যে বাসে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে আজ রোববার বিকাল ৫টার মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাস সার্ভিস চালুর ঘোষণা দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী নিজ নিজ বিভাগীয় শহরে গিয়ে ভোট প্রদান করতে ইচ্ছুক তাদের নাম, বিভাগ, সেশন, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্থায়ী ঠিকানা উল্লেখ করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ রেজিস্ট্রার দপ্তরে আবেদন জমা দিতে হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতেই বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট শহরের জন্য একটি বাস দেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষার্থী আবেদন করলে বাস সরবরাহে কোনো সমস্যা থাকবে না। তবে কোনো শহরে যদি মাত্র কয়েকজন শিক্ষার্থী আবেদন করেন, সে ক্ষেত্রে আলাদা করে একটি বাস দেওয়া সম্ভব হবে না। আজ বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা দিলে আগামীকাল বিকালেই বাস সার্ভিস প্রদান করা হবে।’উল্লেখ, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ভোট দিতে বিভাগীয় শহরে বাস চেয়ে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বে ১৫৪ জন।

আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রকৌশন অনুষদের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)...

Read more
কোটাবিরোধী আন্দোলন, কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ!

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২টা...

Read more
বাবার কবরের পাশেই দাফন হলেন জবি শিক্ষার্থী অবন্তিকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় বাবার কবরের দক্ষিণ পাশে দাফন করা হয় তাকে।  শনিবার (১৬ মার্চ)...

Read more
ভূমিকম্পে কুবির আবাসিক হলগুলোতে ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা।

দেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে  ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সেই কম্পনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ  আবাসিক হলের দেয়ালে ফাটল দেখা...

Read more
কুবিতে শিক্ষার্থীদের “স্বাস্থ্য বাতায়ন” ক্যাম্পেইন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ সরকারের পরিচালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রনালয়ের "স্বাস্থ্য বাতায়ন" নিয়ে ক্যাম্পেইন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top