আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনকে সামনে রেখে বিজিবি প্রস্তুত- মহাপরিচালক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
১৭ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন নিয়ে আমরা পুরো প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা প্রশিক্ষণ নিয়েছি, সাজ সরঞ্জাম প্রস্তুত করেছি। নির্বাচনকে ঘিরে আমরা দায়িত্ব পালনে পুরো প্রস্তুত। কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র গোলাবারুদ চালান রোধে আমরা সর্বোচ্চ কাজ করছি।
আমাদের সীমান্ত হচ্ছে ৪ হাজার ৪ শত ২৭ কিলোমিটার। পেট্রোলিং এর টাইমে টহলে একটু ফাঁকা পেলেই মাদক চোরাকারবারীরা এই সুযোগকে কাজে লাগায়। স্থানীয়রা জড়িত না থাকলে, মাদকের সরবরাহ অনেকাংশে কমে যাবে।
বৃহস্পতিবার ( ১৯  অক্টোবর) সকাল ১২ টায় কুমিল্লা ১০ ব্যাটালিয়নের বিজিবি চূড়ান্ত ফায়ারিং প্রতিযোগিতা ও  মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, স্থানীয়রা তাদের সন্তানকে বর্ডারে না পাঠিয়ে স্কুলে পাঠালে তাহলে তারা মাদকের সাথে নিজেকে জড়াবে না। এবছর আমরা ১ শত ১১ কেজি ক্রিস্টাল আইস জব্দ করেছি। এটা বিজিবির জন্য অনেক বড় পাওয়া। আমরা বাহিরে থেকে আসা মাদকই নয়, দেশে উৎপাদন কার্যক্রমকেও আমরা রোধ করছি। আমরা শতভাগ ধরতে না পারলেও, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।
এ সময় অন্তত গেলো এক বছর ধরে বিভিন্ন অভিযানে জব্দ অন্তত ১৭ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়।
এর আগে কুমিল্লার ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে ‘বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩’ অনুষ্ঠানের প্রতিযোগিতা  চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে বিজিবির মহাপরিচালকের উপস্থিতিতে
কুমিল্লা সীমান্তে এক বছরের ( বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা) জব্দকৃত ৩৬,২৩৬ বোতল ফেন্সিডিল, ৬,৯৩৮ কেজি গাঁজা, ৬৬,৭৭০ বোতল বিদেশী মদ, ৪,৭০২ ক্যান বিয়ার, ৭৩,১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫,০১৩ বোতল ইস্কাফ সিরাপ, ৩২,৩৫৮ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট এবং ১,০১,৮৯২ পিস টার্গেট ও সেনেগ্রা ট্যাবলেট মাদক ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, রিজিয়ন কমাঃ সরাইলের ব্রিগেঃ জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ এর কর্ণেল মোঃ শরিফুল ইসলাম মেরাজ, অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম,জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইমরুল হাসানসহ প্রমুখ।এছাড়া বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়নের সকল কর্মকর্তাবৃন্দ,  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করার জন্য বিজিবি মহাপরিচালক নিজেই ফায়ারিং এর মাধ্যমে নিপুণ লক্ষ্যভেদ করে অস্ত্র চালনার ব্যাপারে তার পারদর্শিতা প্রদর্শন করেন।

আরো পড়ুন

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
অপব্যয় রোধ ও দূর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প...

Read more
কুমিল্লা সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান;এস্কেভেটর জব্দ।

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩টি এস্কেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোবাইল...

Read more
মন্ত্রী হওয়ার পর প্রথম বারের মতো নিজ গ্রাম পরানপুরে কৃষি,খাদ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী ইয়াছিন।

দেশের অধিকাংশ মানুষই হচ্ছে কৃষক।দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত এই বাস্তবতায় কৃষি খাতের টেকসই উন্নয়ন ছাড়া জাতীয়...

Read more
কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top