নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে: মালিকসহ আহত ২৫।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ-জনতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মালিকসহ অন্তত: ২০/২৫ যাত্রী আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় ৪ যাত্রীকে কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (১১ মে) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার লক্ষীপুর বাস ষ্ট্যাশন এলাকায়।

স্থানীয়রা জানান, কুমিল্লাগামী নিউ-জনতা বাস সার্ভিসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ব্রাক্ষনবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছ ও একটি কাঠাল গাছকে দলিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় অন্তঃত ২০/২৫ যাত্রী আহত হলেও এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মুরাদনগর উপজেলার পৈয়াপাত্তর গ্রামের দূর্ঘটনায় কবলিত বাস মালিক কাইয়ুম মিয়া(৫০), একই উপজেলার কড়ুইবাড়ি গ্রামের জয়নাল সরকারের মেয়ে সাদিয়া আক্তার(১৬), রাজাচাপিতলা গ্রামের মৃত: মফিজ উদ্দিনের পুত্র আবুল হোসেন(৭০), হায়দারাবাদ গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ইনারা(৩) ও ইকবাল হোসেনের স্ত্রী শিরিন শিলা(২৩), বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের মোবারক হোসেন’র পুত্র রনী(২১), ব্রাক্ষণপাড়া উপজেলার মকিমপুর গ্রামের করিম খানের পুত্র সুমন খান(৩৮), স্ত্রী রোকেয়া বেগম(৬৫), কুমিল্লা সদর উপজেলার তাজুল ইসলামের পুত্র ফাহিম(১১)ও রাশেদ ভূইয়ার স্ত্রী সুরাইয়া আক্তার(৩২)কে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর আফসার জানান, দূর্ঘটনায় কবলিত বাসটির সাথে অন্যকোন পরিবহনের সংঘর্ষ হয়নি। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে বাসের অধিকাংশ যাত্রী আহত হলেও কেউ মারা যায়নি। রেকার আসলে গাড়িটি উদ্ধার করে আনা হবে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top