আজ ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে বালু বোঝাই ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার নাঙ্গলকোটে বেপরোয়া বালু বোঝাই ট্রাক চাপায় রবিন ভূঁইয়া (১২)নামে এক মাদ্রাসা শিক্ষাথর্ীর মর্মার্ন্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোহারুয়া ব্যাপারি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন উপজেলার গোহারুয়া গ্রামের জামাল ভূঁইয়ার ছেলে ও স্থানীয় মানিকমুড়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা বাজার থেকে বাড়ি ফিরার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রবিনকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে। নিহত শিশু রবিনের পিতা জামাল ভূঁইয়া বাদি হয়ে ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক নিশাত বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। মৃত্যুর বিষয়ে কোন সন্দেহ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

 

আরো পড়ুন

জামায়াতকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে-ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

আমরা নিবার্চিত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top