আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে বন্যার পানিতে ভেসে গেছে ২৫লাখ টাকার মাছ, দিশেহারা খামারি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার নাঙ্গলকোটের কাদবা গ্রামের ইউসুফ মৎস্য খামারের ৬টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে লাখ-লাখ টাকা ঋণ করে মাছের চাষ করা খামারি ইউসুফ মিয়ার পথে বসার উপক্রম হয়েছে। খামারি ইউসুফ মিয়া কাদবা গ্রামের আব্দুল মতিনের ছেলে। বন্যায় তার পুকুর গুলো থেকে অন্তত ২৫ লাখ টাকার মাছ ভেসে গেছে বলে দাবি খামারি ইউসুফের। ক্ষতিগ্রস্থ ওই খামারির এখনো কোন খবর নেয়নি উপজেলা মৎস্য বিভাগ বা প্রশাসনের কোন কর্তাব্যক্তি। ইউসুফের এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগীতা কামনা করেন খামারি ও স্থানীয়রা।

খামারি ইউসুফ মিয়া বলেন, আমি ধারদেনা করে ৬টি পকুরে বিভিন্ন জাতের মাছের চাষ করছি। আগামী ১৫দিন পর মাছ গুলো বিক্রি করার কথা ছিলো। এমতাবস্থায় অকষ্মিক বন্যায় আমার সবকটি পুকুরের ২৫লাখ টাকার মাছ ভাসিয়ে নিয়ে গেছে। আমি এখন পথের ভিখারি হয়ে গেছি, কিভাবে আমি মানুষের এ ঋণের টাকা পরিষদ করবো? আমি সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করছি।

স্থানীয় সমাজ সেবক মাস্টার শামছুল হক ও কামাল হোসেন বলেন, ইউসুফ অনেক কষ্ট করে এ পুকুর গুলো চাষ করে আসছে। মাছ চাষে বিনিয়োগ করা অধিকাংশ টাকাই মানুষের কাছ থেকে লাভের উপর নেয়া। বন্যায় মাছ গুলো ভেসে যাওয়ায় এখন সে দিশেহারা হয়ে পড়েছে। আমরা দেশবাসীর কাছে তার জন্য সহযোগীতা কামনা করছি।

স্থানীয় মৎস্য খাদ্য ব্যবসায়ী মাস্টার মিজানুর রহমান বলেন, আমর নিকট থেকে সে বাকি-নগদে মাছের খাদ্য নিয়ে মাছের খামার পরিচালনা করতো। কয়েকদিনের মধ্যে তার মাছ গুলো বিক্রি করার কথা ছিলো। বন্যায় তার সব মাছ ভাসিয়ে নিয়ে গেছে। খাদ্য কোম্পানি গুলো খামারিদের এ দুর্যোগে কোন সহযোগীতা করবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন কোম্পানি লাভ করতে এসেছে, তার ক্ষতি তাকেই বহন করতে হবে।

নাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ক্ষতিগ্রস্ত খামারিরা লিখিত ভাবে আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আরো পড়ুন

জামায়াতকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে-ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

আমরা নিবার্চিত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top