আজ ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে পাবন সূত্রধর (৪) ও আনন্দ সূত্রধর (৫) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্ট্রগ্রাম পূর্ব পাড়া মিস্ত্রিবাড়ীর পুকুরে এ দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে মৃত্যু হওয়া পাবন সূত্রধর ওই গ্রামের মিস্ত্রিবাড়ির সনাতন ধর্মাবলম্বী যুবরাজ সূত্রধরের ছেলে এবং আনন্দ সূত্রধর একই বাড়ির লিটন সূত্রধরের ছেলে। সোমবার দুপুর ১টার দিকে পাশের বাড়ির লোকজন শিশু দু’টিকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মৃত্যু হওয়া পাবন সূত্রধর ও আনন্দ সূত্রধর আপন চাচাত ভাই।
পানিতে ডুবে মারা যাওয়া শিশু পাবন সূত্রধরের পিতা যুবরাজ সূত্রধর বলেন, আমার ছেলে ও ভাতিজা দুইজন সবসময় এক সাথে খেলা করতো। আজকে দুপুরে কখন তারা খেলতে খেলতে আমাদের বাড়ির পুকুরে গিয়ে নেমেছে আমরা কেউ দেখিনি। পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে গিয়ে দেখি আমার কলিজের টুকরো সন্তান ও ভাতিজাকে ভগবান নিয়ে গেছে।নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, শিশু মৃত্যুর বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more
নাঙ্গলকোটে কলেজ শিক্ষার্থী পিংকি হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার।

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় গাড়ি চাপা দিয়ে খুন করা হয়...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top