আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে কলেজ শিক্ষার্থী পিংকি হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় গাড়ি চাপা দিয়ে খুন করা হয় ফারজানা আক্তার পিংকি (২০) নামে এক কলেজ শিক্ষাথর্ীকে। গত ১৮ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ চলা কলে নাঙ্গলকোটের তালতলা-আটগ্রাম আঞ্চলিক সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত পিংকি রায়কোট গ্রামের পূর্বপাড়ার আব্দুল কাদেরের কন্যা, সে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষাথর্ী ছিলেন। পিংকি হত্যা কান্ডের ঘটনায় পর দিন ১৯ অক্টোবর শনিবার তার পিতা আব্দুল কাদির বাদী হয়ে অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় নাঙ্গলকোট থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তজেলা গরুচোর চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করে। আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিংকি হত্যা কান্ডের ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আটকৃতরা হলো উপজেলার পরিকোট গ্রামের ইউসুফের ছেলে বখতিয়ার জসিম ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার আমানতপুর খালপাড় এলাকার কাবিল মিয়ার ছেলে মোহাম্মদ রুবেল।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়কোট গ্রামের আব্দুল কাদেরের বাড়ির সামনে তার একটি গরু বাঁধা ছিল। দুপুরে জুম্মার নামাজের সময় বাড়ীর লোকজন নামাজ পড়তে চলে যায় ওই সময় ৪-৫ জনের গরু চোরের দল তাদের প্রাইভেটকারে ঢুকিয়ে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় আব্দুল কাদেরের স্ত্রী আছমা বেগম চোরদেরকে বাঁধা দিলে তাকে মারধর করে আহত করে। আছমার চিৎকারে তার কলেজ পড়–য়া মেয়ে পিংকি দৌঁড়ে এসে প্রাইভেটকারটি সামনে দাঁড়ায়। ওই সময় চোর দল মেয়েটিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, গ্রেফতারকৃত ২জন অপরাধী প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে। আসামীদ্বয়কে  বিজ্ঞ আদালতে অত্র মামলার  ঘটনার সাথে জড়িত মর্মে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে  জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারসহ ঘটনায় ব্যবহৃত গাড়িটি  উদ্ধার অভিযান অব্যাহত আছে।

আরো পড়ুন

জামায়াতকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে-ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

আমরা নিবার্চিত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top