দেবীদ্বার থানা পুলিশকে জামায়াতের ল্যাপটপ উপহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে থানা পুলিশকে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দেওয়া হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের হাতে ওই ল্যাপটপ উপহার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উঃ জেলা সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম শহিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা আমীর অধ্যাপক মো. শহীদুল ইসলাম, নায়েবে আমীর মো. গোলাম মোস্তফা, উপজেলা সেক্রেটারী মো. রুহুল আমিন খান, পৌর আমীর ফেরদৌস আহমেদ, পৌর সেক্রেটারী ক্কারী মো. ওয়ালী উল্লাহ প্রমূখ।

জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম শহিদ বলেন, গত ৫ আগস্ট দুষ্কৃতকারীদের হামলায় দেবীদ্বার থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার জনসাধারণের সহযোগিতার্থে থানার কাজে গতিশীলতা আনতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেবীদ্বার থানায় একটি ল্যাপটপ ও প্রিন্টার উপহার দেওয়া হয়েছে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দেবীদ্বার থানায় হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা রাষ্ট্রীয় সম্পদের অনেক ক্ষয়ক্ষতি করেছে। থানার প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট ও নষ্ট হয়ে যাওয়ায় জনগনের সেবা প্রদান ব্যাহত হচ্ছে, এমতাবস্থায় কম্পিউটার ও প্রিন্টার খুব জরুরী ছিল। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ দেবীদ্বার থানায় কম্পিউটার ও প্রিন্টার উপহার দেওয়ায় তা ব্যাবহারের মাধ্যমে কাজে গতিশীলতা আসবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের খবরে ঐদিন বিকেলে কিছু দুষ্কৃতকারী দেবীদ্বার থানায় হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও থানায় ভাংচুর করলে রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতিসাধন হয়। ফলে পরবর্তী সময়ে জনসাধারণকে সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top