আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের গৌরবের পথ চলার ৪৪ বছর- এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশারকে সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রতিনিধি শফিউল আলম রাজীবকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ও জনতার চেয়ারম্যানখ্যাত ৪ নং সুবিল ইউপি চেয়ারম্যান সারওয়ার হোসেন মুকুল ভূইয়া। কমিটির অন্যানরা হলো- সহ সভাপতি পদে দৈনিক সময়ের কাগজের হুরবানু আক্তার পলি, দৈনিক আমাদের নতুন সময়ের মোঃ সাহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের মোঃ ময়নাল হোসেন ভিপি, দৈনিক বাংলাদেশের খবরের একেএম মিজানুর রহমান কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকালের খবরের মোঃ আহাম্মেদ হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলার আলোড়নের মোঃ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক দৈনিক নাগরিক ভাবনার এমজে মামুন, অর্থ সম্পাদক মাই টিভির মোঃ সোহেল রানা, সহ-অর্থ সম্পাদক এশিয়ান টিভির মোঃ নেছার উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাপ্তাহিক অগ্রযাত্রার মোঃ মনির মোশাররফ, সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক সাপ্তাহিক অপরাধ বিচিত্রার মোঃ বিল্লাল হোসেন, সহ-সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিনের মোঃ আব্দুল আলীম, তথ্য গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক দৈনিক দেশ বাংলার মেহেদী হাসান রিয়াদ, সহ তথ্য গভেষণা ও আইন বিষয়ক সম্পাদক দৈনিক ভোরের দর্পনের মোঃ শাহজালাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের সংবাদের তাছকিয়া রহমান প্রতিভা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আলোকিত সকালের মোঃ রুহুল আমীন হাজারী, নির্বাহী সদস্য বিজয় টিভির মোঃ এনামুল হক, দৈনিক কুমিল্লার আলোর মোঃ মামুনুর রশিদ, মোঃ আল আমিন ও দৈনিক ঢাকা প্রতিদিনের মোঃ পারভেজ সরকার।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top