দেবীদ্বারে ৯৬ টি মন্ডপে চলছে দুর্গাপূজা

উপজেলা চেয়ারম্যানের মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারাদেশের ন‍্যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এবার ৯৬ টি পূজা মন্ডপে চলছে শারদীয় দূর্গা উৎসব৷ প্রতিবারের ন্যায় এবারো উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শনে ছুটে চলেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
পূজার শুরু মহাষষ্ঠী ২০অক্টোবর থেকে তিনি প্রতিটি মন্ডপে মন্ডপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ডপের পুরুহিত ও পূজা আয়োজক কমিটির হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। ২১ অক্টোবর শনিবার উপজেলার সুবিল, ফতেহাবাদ, জাফরগন্জ এবং ২২ অক্টোবর রবিবার বড়শালঘর, ইউসুফপুর ও রসুলপুর ইউনিয়নে বিকেল ৪টা থেকে শুরু করে রাত পর্যন্ত মন্ডপ পরিদর্শনে ব্যাস্ত সময় পার করেন তিনি। এসময় বক্তব্যে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আগামীদিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগনকে উদ্বুদ্ধ করেন। পুজা চলাকালীন সময়ে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৯৬ টি মন্ডপ পরিদর্শন করবেন বলেও জানান তিনি।
মন্ডপ পরিদর্শনে সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়া, কামরুজ্জামান মাসুদ, জাকারিয়া ম্যানেজার, শাহজাহান সরকার, জাহিদ আলম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রুবেল, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনিসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে উপজেলার মন্ডপে মন্ডপে বয়ে চলছে উৎসবের আমেজ। দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে পূজা মণ্ডপগুলোকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। পাঁচদিনব্যাপী প্রতিটি মন্ডপে মন্ডপে চলবে শারদীয় দুর্গাপূজা। আগামী ২৪ অক্টোবর (মঙ্গলবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই শারদোৎসবের।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top