আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেবীদ্বারে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ভিংলাবাড়ী ইসলামী সমাজকল্যাণ পরিষদ।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে মরহুম আলহাজ্ব হাসান আহমেদ ভূঁইয়া পরিবারের আর্থিক সহযোগিতায় উপজেলার ভিংলাবাড়ী জামিয়া হাসানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সমাজকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শামীম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক ভূঁইয়ার সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সবুর আহমেদ ভূঁইয়া। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি নেতা জাবেদ আহমেদ নবী, ভিপি সেলিম, সাংবাদিক জালাল আহমেদ, সাংবাদিক শফিউল আলম রাজীব, সংগঠক হাফেজ মোঃ আল-আমিন প্রমুখ।

আয়োজকরা জানায়, মানুষের কল্যাণে আমরা সবসময় মানবিক কাজ করে থাকি। প্রতিবছর রমজানের শেষ দশকে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। তাছাড়া সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তের মাঝে চার লক্ষ টাকার ত্রান বিতরণ করেছি, ঈদুল আযহায় গরু কোরবানি করে হতদরিদ্রদের মাঝে গোস্ত বিতরণ করেছি, তাছাড়া অসহায় মানুষের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করে যাচ্ছি এই সংগঠনের মাধ্যমে। আজ প্রায় ১হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী সেমাই, চিনি, দুধ, কিসমিস, বিতরণ করা হচ্ছে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top