আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
২০৪১ সাল নয়, এর আগেই আমরা শিশু ও মাতৃমৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসব। এ লক্ষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো ও এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ণ এবং প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্যের দিক বিবেচনা করে দ্রুত সংস্কার কাজ করা হবে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য পরিদর্শিকাদের উদ্দেশ্য করে আবুল কালাম আজাদ আরো বলেন, আপনাদের কাজের জন্য গোটা জাতি গর্বিত। স্বাস্থ্য পরিদর্শকদের প্রতিটি বাড়ীতে গিয়ে বুঝাতে হবে বাড়ীতে নয় স্বাস্থ্য কেন্দ্রে সন্তানের নিরাপদ ভূমিষ্ঠ করান। প্রসূতিতে আর কোন মায়ের মৃত্যু নয়, স্বাভাবিক প্রসূতিতে মায়েদের নিশ্চয়তা চাই।
দেবীদ্বার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে এবং কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ তানজিল চৌধূরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, ভাইস চেযারম্যান মো. আবদুল্লাহ্ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম লিপি।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগ কুমিল্লা জেলার উপ-পরিচালক মো. মেহবুব মোরশেদ, পরিবার পরিকল্পনা বিভাগ কুমিল্লা জেলা উপ-পরিচালক ও এসসিএইচ ইউনিট প্রোগ্রাম ম্যানেজার (মাতৃস্বাস্থ্য) ডা. আ ন ম মোস্তফা কামাল মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নানা সমস্যা উত্তরণে জনপ্রতিনিধি, সাংবাদিক ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের মতামত গ্রহণ ও বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top