আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে অর্থায়নে সাড়ে ১৭ কোটি টাকা ব্যায়ে

১০ গ্রামের সংযোগ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি কালাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে অর্থায়নে ১৭ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে দেবীদ্বার উপজেলা সদর থেকে ‘দুলালপুর’ জিসি ভায়া ‘আবদুল্লাহপুর’ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার বিকেলে দেবীদ্বার থানার গেইট এলাকায় ওই সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্ভোধন করেন ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। এ সড়ক উন্নয়ন হলে ওই এলাকার হাজার হাজার জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অভূতপূর্ব অবদান সৃষ্টি হবে বলে স্থানীয়রা মনে করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ভূইয়া মুকুল, ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ, মো. আব্দুল-আল কাইয়ুম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ কাউছার হায়দার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top