দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত :আহত-১

বন্ধুর গায়ে হলুদ থেকে বাড়ি ফেরা হলনা অনিকের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল অনিক(১৭) নামে এক কিশোরের। এসময় আহত হয় মোটর সাইকেল আরোহী অপর এক বন্ধু আব্দুল মান্নান(১৮)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা এলাকায়।
নিহত ইয়াফি আবরার অনিক (১৭) উপজেলার ৯নং গুনাইঘর গ্রামের মোঃ শাহ জালাল কবিরাজের ছোট ছেলে। সে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় বাবার সাথে ভাড়া বাসায় থাকত। ৭মাস পূর্বে মা’ মারা যায় অনিকের। অনিক দেবীদ্বার রেয়াজ উদ্দীন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাশ করার পর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল।
দুর্ঘটনায় আহত অনিকের বন্ধু মান্নান জানায়, তাদের এক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান উপজেলার বারেরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকল বন্ধুরা রারেরা মোল্লা বাড়ি হয়ে চলে যায়। কিন্তু অনিক ও মান্নান আরওয়ানফাইভ মোটরসাইকেলটি নিয়ে ভিড়াল্লা হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বৃষ্টি থাকায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে অনিককে নিষেধ করেন মান্নান। ভিড়াল্লা রাস্তা থেকে মহাসড়ক হয়ে দেবীদ্বার আসার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়ক থেকে জমিতে পড়ে যায়। পেছনে থাকায় আমি ছিটকে রাস্তার নিচে ও অনিক ছিটকে পড়েন সড়কের উপর, এসময় সিলেট থেকে কুমিল্লামুখী একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় অনিক।
মা’ হারা পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকে কাতর অনিকের বাবা শাহ জালাল কবিরাজ জানান, বন্ধুর মোটরসাইকেল নিয়ে আরেক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফেরার পথে বৃষ্টিতে মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু হয়েছে অনিকের।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুর আফসার বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় জানান, এ বিষয়ে আমাদের কেউ অবহীত করেননি, এমনকি থানা পুলিশের পক্ষ থেকেও কেউ কিছু জানায়নি।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, সড়ক দূর্ঘটনার বিষয়টি বিকেলে এক সাংবাদিক ফোনে জানিয়েছিল, যেহেতু ঘটনাটি হাইওয়ে ঘটেছে তাই  বিষয়টি  হাইওয়ে পুলিশই ব্যবস্থা নেবেন।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top