আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে মিষ্টি নিয়ে গেলেন ইউএনও।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে মিষ্টি নিয়ে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা।

মঙ্গলবার বেলা পৌনে ২টায় দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ রুবেলের ৪ মাসের পুত্র সন্তান মো. আব্দুল্লাহ্ আল রায়ানকে দেখতে নিহত রুবেলের বাড়িতে যান তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবীদ্বার ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, রুবেলের চাচা মো. আবু তাহের, রুবেলের মা’ হাসনেয়ারা বেগম, স্ত্রী হ্যাপী আকক্তার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

জুলাই- আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ছাত্রলীগের সশস্ত্র অস্ত্রধারীদের গুলিতে দেবীদ্বার মাটিয়া মসজিদের পাশে (পিঠে গুলিবিদ্ধ হয়ে) মারা যান। শহীদ আব্দুর রাজ্জাক রুবেল(৩৩) দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের তরবআলী ড্রাইভারের বাড়ির মৃত: রফিকুল ইসলামের পুত্র। রুবেল কোম্পনীগঞ্জ- চট্রগ্রাম প্রান্তিক বাস সার্ভিসের চালক এবং পৌর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন।

আব্দুর রাজ্জাক রুবেলের মৃত্যুর সময় এক পুত্র ও এক কণ্যা সন্তানের জনক ছিলেন এবং তার স্ত্রী তখন ৮ মাসের গর্ববতী ছিলেন। রুবেলের মৃত্যুর এক মাস ৬ দিন পর অর্থাৎ গত ৯ সেপ্টেম্বর আরো একটি পুত্র সন্তানের জনক হন। নবজাতকরে বয়স আজ প্রায় ৪ মাস অর্থাৎ ৩ মাস ২৩ দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা শিশু পুত্রকে কোলে নিয়ে বলেন, এ শিশু তার বাবার স্নেহ-আদর- ভালোবাসা এমনকি বাবা ডাক থেকেও বঞ্চিত হলো। রুবেলের স্ত্রী হলেন বিধবা। এ হৃদয় বিদারক ঘটনার শান্তনা দেয়ার ভাষা আমার নেই। তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে শিশুটির জন্য শিশুর মা’ হেপি আক্তারের হাতে বস্ত্র এবং ১০ হাজার টাকা তুলে দেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top