আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানের নেতৃত্বে পৌর সদরে ব্যবসায়ীদের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলার সহ সভাপতি মোঃ মজিবুর রহমান, বাড্ডা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন খান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রহিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল হক, তীতুমির কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ চৌধুরী সাজু ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা প্রমুখ।

দফাগুলোর মধ্যে রয়েছে, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্তাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top