আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে মোটরসাইকেল না পেয়ে শিক্ষার্থী ও রোগযন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে একই দিনে পৃথক দু’টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার এলাহাবাদ গ্রামের সালমান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ এবং বাজেবাখর গ্রামের ঝর্ণা আক্তার(৩৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিক্ষার্থী আত্মহত্যার বিষয়ে সালমানের বাবা মোঃ কুদ্দুস মিয়া বলেন, আমার ছেলে বেশ কয়েকদিন যাবৎ তাকে মোটরসাইকেল কিনে দিতে আবদার করছিলো। আমরা বলছিলাম হাতে টাকা হলে কয়েকদিন পর কিনে দেব। এতেই সালমান আমাদের অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সালমান এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়তো।
অপর ঘটনা গৃহবধুর আত্মহত্যার বিষয়ে  জাফরগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ইদ্রিস হোসেন জানায়, ঝর্ণা আক্তার(৩৮) বাজেবাখর গ্রামের মোশারফ হোসেনের দ্বিতীয় স্ত্রী। সে দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টসহ নানা রোগে ভোগছিলেন। নিহতের পরিবার ও স্থানীয়দের থেকে জানতে পেরেছি পরিবারের দারিদ্রতার কারনে সঠিক চিকিৎসা পায়নি সে। তাই রোগযন্ত্রণা সইতে না পেরে কীটনাশক ট্যাবলেট খেয়ে ঝর্ণা আত্মহত্যা করেছে।
এবিষয়ে রোববার সন্ধ্যায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর জানান, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘটনায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়ানাতদন্ত শেষে নিহতেদের লাশ রোববার বিকেলে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top