আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর করে জবরদখলের চেষ্টা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহর আলী’র ঘরবাড়ি ভাংচুর, মারধর ও জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা। ঘটনাটি ঘটে শুক্রবার (৪অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পৌর এলাকার হামলাবাড়িতে।

লিখিত অভিযোগ সূত্র ও ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহর আলী জানান, ৪ যুগের অধিক সময় ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করেছেন। গত তিন মাস আগে পৈত্রিক সম্পত্তিতে একটি টিনের ঘর নির্মাণ করে  বসবাস শুরু করেছেন। গত শুক্রবার (৪অক্টোবর) বাড়িতে টিউবওয়েল বসাতে গেলে প্রতিবেশী ফরিদ মিয়া ও তার ছেলে, ভাইয়েরা মিলে তাহার (মোহর আলীর) ঘরবাড়ি, বাড়ির সামনের টিনের বেড়া, টিউবওয়েল এর পাইপ, টয়লেটের রিং ও স্লাব ভাংচুর করে জবরদখলের চেষ্টা চালায়। তিনি বাঁধা দিতে গেলে তার স্ত্রীসহ তাকে মারধর করেন অভিযুক্তরা। এ সময় ঘরের চারপাশে গাছ লাগিয়ে এবং বিভিন্ন হুমকি ধমকি দেন। এ ঘটনায় তিনি দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত ফরিদ মিয়ার কাছে বীর মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর, মারধর ও জবরদখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি এ জমি মোহর আলীসহ তার বাবা, দুই ভাইয়ের কাছ থেকে বাড়ি করা জমিটি ক্রয় করেছেন। মোহর আলী দুই শতকের মালিক হলেও পাঁচ শতক দখলে আছে। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান। তাই আমরা টিউবওয়েল বসাতে দেইনি।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top