দেবীদ্বারে মায়ের বুক থেকে সন্তান নিখোঁজের ১৩ ঘন্টা পর পুকুরে মিলল সন্তানের মরদেহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

গভীর রাতে ঘুমন্ত মায়ের বুক থেকে মেহরাব হোসেন নামে ১বছর ৯মাস বয়সী এক শিশু সন্তান নিখোঁজের ১৩ ঘন্টা পর বাড়ির পাশের পুকুরে মিলল ওই সন্তানের মরদেহ।

ঘটনাটি ঘটে শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের (দক্ষিণ পাড়া) একতার বাড়িতে এবং রোববার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত শিশু বেহরাব দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের (দক্ষিণ পাড়া) একতার বাড়ির রাজমিস্ত্রি মো. মুখলেছের পুত্র।

স্থানীয়রা জানান, শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে শিশুটির মা’ সন্তানকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মাঝরাতে ঘুম থেকে জেগে দেখেন সন্তান নেই। সন্তান চুরির অভিযোগে ভিক্টিম শিশুর বাবা মো. মুখলেছুর রহমান (৩৯) বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের অভিযুক্ত করে রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে দেবীদ্বার থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যেয়ে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।

নিহত শিশু মেহরাব হোসেনের বাবা মো. মুখলেছর রহমান জানান, আমি পেশায় রাজমিস্ত্রি, আমার ৩ পুত্র ও এক কণ্যা সন্তান রয়েছে। গত রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। মেহরাব হোসেন আমার ও আমা্র স্ত্রীর মাঝখানে ছিল। হঠাৎ রাত দেড়টার দিকে আমার স্ত্রীর সুর চিৎকারে ঘুম থেকে জেগে উঠি। বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দেখি খাটে আমার সন্তান নেই। পেছনের দরজা খোলা। এসময় আমাদের চিৎকারে বাড়ির লোকজনসহ এসে খোঁজাখুজি করেও আমার সন্তানকে কোথাও পাইনি। থানায় অভিযোগ করলে পুলিশ এসে পুকুর থেকে আমার সন্তানের লাশ উদ্ধার করেছে।

রবিবার বিকেলে ঘটনাস্থল থেকে এসআই শুভ জানান, লাশ উদ্ধার হয়েছে, তদন্ত চলছে।ছোরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের পূর্বে সঠিকভাবে কিছু বলা যাবেনা।

ভিক্টিম মেহেরাবের মা’ মোসাঃ রুবী আক্তার জানান, আমি আমার মানিককে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়ি। রাতে হঠাৎ জেগে দেখি আমার সন্তান বুকে নেই। কারা আমার বুকের মানিককে চুরি করে নিয়ে হত্যা করল, আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্তান চুরির অভিযোগে ভিক্টিমের বাবা মুখলেছ মিয়া থানায় অভিযোগ করলে এস,আই শুভর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পাঠাই। সে বিকেল ৩ টায় বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top