আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে রুবেল হত্যা মামলায় এমপি-উপজেলা চেয়ারম্যানসহ আসামি ২৭০।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বাস চালক আঃ রাজ্জাক রুবেল (৩৫) নিহত হওয়ার ঘটনায় স্থানীয় সাবেক এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ ৭০ জনকে এজহারনামীয় ও অজ্ঞাতনামা ১৮০/২০০ জনসহ ২৭০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ২০ আগস্ট বিকেলে কুমিল্লার ৪নং আমলী আদালতে দেবীদ্বার সদর এলাকার মৃত: রেনু মিয়ার পুত্র বিএনপি নেতা আবুল কাশেম বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোহাম্মদ কামাল উদ্দিন মামলাটি দেবীদ্বার থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন।

মামলায় এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামীরা হলেন, কুমিল্লা- ৪ আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য ও আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, এমপি আবুল কালাম আজাদের ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন ও এমপির আরেক ভাই মাসুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল কাইয়ুম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার লিপি, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমান, পৌর কাউন্সিলর বাছির মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সেচ্ছোসেবক লীগের সহ-সভাপতি মো. জহির, মোঃ সালাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, গাজী আসিফ বিন লতিফ, ইমরান আরেফিন ইমু, আওয়ামীলীগ নেতা মো. কাইয়ুম ভূইয়া, মোঃ আবুল কালাম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন, ভাণী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকার, সুলতানপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, রসুলপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান, গুনাইঘর উঃ ইউপি চেয়ারম্যান মোকবুল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদসহ এজাহারে ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বেলা আড়াইটার সময় দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা- ৪ আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য ও আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদের নির্দেশে আসামীরা পিস্তলের গুলি, ককটেল, বোমা বিষ্ফোরন এবং দা, ছেনি, রড, কিরিচ, লাঠি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকদের উপর অমানবিক হামলা ও নির্যাতন চালায়। এতে বাস চালক ও পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ ও কুপের আঘাতে নিহত হন।

মামলার বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম বলেন, আমার দলের অঙ্গ সংগঠনের লোক হত্যার ঘটনায় বাদী হয়ে ওই মামলা দায়ের করি।

মামলার বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া সন্ধ্যায় জানান, ফেইজবুকে দেখেছি দেবীদ্বারের আবুল কাশেম নামে একজন বাদী হয়ে আদালতে মামলা করেছেন। এখনো হাতে কাগজ পাইনি। অপর দিকে ভিক্টিম আঃ রাজ্জাক রুবেলের মা’ বাদী হয়ে আজ সন্ধ্যায় থানায় মামলা দায়ের করবেন বলেও শুনেছি।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top