দেবীদ্বারে বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে ৩ শতাধিক চক্ষু রোগির সেবাদান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে ৩ শতাধিক চক্ষু রোগির বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ‘বন্ধু উন্নয়ন সংস্থা”। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মোহাম্মদপুর সেরাজুল হক কলেজ মাঠে জিএফবি গ্রুপ ইউএসএ’র আর্থিক সহযোগীতায় এবং বন্ধু উন্নয়ন সংস্থার ব্যাবস্থাপনায় বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।

 

মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং রাশেদুল আল আমিন’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামস্উদ্দিন মো. ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মো. সারোয়ার আকবর, জিএফবি গ্রুপ’ ইউএস’র চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন পাঠান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। স্বাগতিক বক্তব্য রাখেন, ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।

সংস্থার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, ২০০২ সালে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকে অসহায়, দুস্থ্য মানবতার সেবায় সংস্থাটি কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনীসহ দেশের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ২৫১ টি বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছি। এসময় প্রায় ১৩ হাজার চক্ষু রোগির ছানি অপারেশন, চশমা ও ঔষধ সরবরাহ করেছি। এ সময়ে শিক্ষা বৃত্তি, গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া, শীতকালে শীত কম্বল ও বস্ত্র বিতরণ, বিভিন্ন দূর্যোগে অসহায়দের খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী, কোরবানী ঈদে বঞ্চিতদের গরু কোরবানীর ব্যবস্থাসহ নানা কাজের মধ্যদিয়ে সংগঠনটি এগিয়ে আসছে। এসব কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়েছে দাতা সংস্খা, সংগঠন এবং ব্যাক্তিগত সহযোগীতায়। যার কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আজকের দিনেও ১৩ জন অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের সেবাদানে প্রায় ৩ শতাধিক চক্ষু রোগির চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের ব্যাবস্থা, চশমা প্রদান এবং ব্যাবস্থাপত্রে লিপিবদ্ধ ঔষধ বিনামূল্যে সরবরাহ করেছি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top