আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে পরিত্যাক্ত জমি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে অজ্ঞাত (৩০/৩২) বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দেবীদ্বার পৌর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং উপজেলা মডেল মসজিদের পূর্বপাশের বড়আলমপুর গ্রামের সড়কের পাশে পরিত্যক্ত ফসলী জমির মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

 

ঘটনাটি রোববার (২৯সেপ্টেম্বর) রাতের যে কোন সময় ঘটেছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। তারা জানায়, সোমবার ভোরে মুসুল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবিসহ প্রচার করলে সময়ের সাথে সাথে বিভিন্ন এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তবে তাকে কেউই চিনতে পারছেন না।

সংবাদ পেয়ে সকাল সাড়ে ৮ টায় দেবীদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশের ছোরতহাল রিপোর্ট তৈরি পূর্বক উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় এসময় দেবীদ্বার সার্কেল এএসপি মো. শাহীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত অজ্ঞাত ব্যাক্তির খালি শরীর ও পরনে চেক লুঙ্গী ভেজা ছিল। মাথার পাশে পড়ে ছিল আরো একটি ভেজা চেক লুঙ্গী, একটি জিন্সের প্যান্ট, একটি শপিং ব্যাগে শার্ট, গেঞ্জি, গামছাসহ বেশ কিছু কাপড়। নিহতের হাত দু’টো মাথার উপর দিয়ে পেছনের দিকে বাঁকানো ছিল, দেখতে মনে হয় ঘুমের ভান করে শুয়ে আছে। কেউ কেউ বলছেন, মানষিক প্রতিবন্দী হতে পারেন, গত রাতে গুড়ি গুড়ি বৃষ্টি ও সাথে বজ্রপাত হয়েছিল, বজ্রপাতের বিকট শব্দে হৃদক্রীয়া যন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। অনেকে বলছেন, দুরের কোথাও থেকে কাজের সন্ধানে এসে এ এলাকায় লোকটির জীবন বিপন্ন হয়েছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড এ নিয়ে একটি রহস্যের ধুম্রজাল তৈরি হয়েছে স্থানীয় এলাকাবাসীর মধ্যে।

 

এবিষয়ে দেবীদ্বার সার্কেল এএসপি মো. শাহীন বলেন, লাশের ছোরতহাল করা হয়েছে। অজ্ঞাত লাশ হিসেবে ইউডি মামলা দায়ের পূর্বক ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন সম্পর্কে  নিশ্চিত হওয়া যাবে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top