আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে নির্জন ফসলি মাঠে পড়েছিল দুই যুবকের মরদেহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে নির্জন বিলের ফসলি মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের ডিআইজি (এসবি প্রধান) শাহ আলমের বাড়ির পশ্চিম-দক্ষিণ দিকের দোয়াইর জলার নির্জন জায়গা থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার জাফরগঞ্জ গ্রামের আলী মেম্বারের বাড়ির মৃত: দুলু মিয়ার পুত্র মনির হোসেন(৩০) ও খাগড়াছড়ির রামঘর এলাকার সুকেন্দ্রাইপাড়ার রুহুল আমিনের পুত্র মোহন মিয়া(২৮)। পেশায় ওরা দু’জন ডিস ক্যাবল লাইনের কর্মচারি ছিলেন।

নিহত মনির হোসেনের স্ত্রী রেশমা জানান, তার স্বামী গতকাল দুপুরের খাবার খেয়ে বের হয়ে গেলেও আর ফিরে আসেনি। সন্ধ্যার পর বাজার করে লোক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তাদের সংসারে ইব্রাহীম নামে সাড়ে ৩ বছরের এক পুত্র সন্তান  এবং মনিরা নামে ১ বছরের একটি কণ্যা সন্তান রয়েছে। স্বামী হারানোর শোকে বার বার মুর্ছা যাচ্ছেন তিনি।

স্থানীয়রা জানান, নিহতরা জাফরগঞ্জ বাজারে ডিস ব্যবসায়ি বদিউল আলম এর দোকানের কর্মচারী। রোববার ভোরে আবু কাউছার নামে এক যুবক গরুর জন্য ঘাস কাটতে যেয়ে নিহত মনিরের বাড়ির প্রায় পাঁচশত গজ দূরে দোয়াইর জলার (বিল) খালেরপাড় নির্জন জমিতে ওই মৃত: ব্যক্তিদের দেখতে পান। সংবাদ পেয়ে দেবীদ্বার-ব্রাক্ষণপাড়া সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন ও দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার আহমেদ মল্লিক এবং অঞ্জন কুমার এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

জাফরগঞ্জ গ্রামের মৃতঃ তফাজ্জল হোসেন মেম্বারের পুত্র ডিস ব্যবসায়ি বদিউল আলম(৩৬) জানান, নিহত দু’জনসহ তার দোকানে ১২ জন কর্মচারি ছিল। গতকাল (শনিবার) রাত ৮টায় দোকান থেকে মনির হোসেন মোহনকে ডেকে নিয়ে যায়।

মোহনের পিতা মো. রুহুল আমিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, গত (শনিবার) রাত ১১টায় তার ছেলের সাথে শেষ কথা হয়, শোকার্ত পিতার কান্নার কারনে কি কথা হয়, তা জানার সুযোগ হয়নি।

 

স্থানীয় একাধিক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে জানান, জাফরগঞ্জ এলাকা আন্তজেলা মাদক বিক্রয় ও সেবনের অন্যতম স্পট। নিহতরা মাদক নেশার সাথে জড়িত ছিল। ঘটনাস্থলে খরকুটা বিছিয়ে সেখানে মাদক সেবন করেছিল। মাদক সেবনেরর কিছু আলামত যেমন ইঞ্জেকশনের সিরিঞ্জ, পানিয় বোতল পাওয়া গেছে। নিহতদের সাথে আরো মাদক সেবক থাকারও সন্দেহ পোষণ করেন তারা। কারন, এতো নির্জণ জায়গায় কয়েকজন একত্রে না থাকলে দু’জন সাহস করার কথা নয়।

এবিষয়ে দেবীদ্বার-ব্রাক্ষণপাড়া সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, দুই যুবকের মৃত্যুর ঘটনা রহস্যজনক। মাদক সেবনে নিহত নাকি কেউ হত্যা করে এখানে ফেলে গেছে তা তদন্ত স্বাপেক্ষে এবং ময়না তদন্তের পরেই বলা যাবে। তবে ছোরতহাল রিপোর্টে নিহতদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top