আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে চাঁদাবাজদের কোনো স্থান হবেনা: হাসনাত আব্দুল্লাহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেশে আর কোনো ফ্যাসিবাদের পুর্নবাসন করতে দেওয়া হবেনা। পরবর্তী সরকারে কে আসবে সেটা নির্ধারন করবে দেশের জনগণ, মানে আপনারা। আপনারা যদি এমন কাউকে নির্ধারন করেন যারা পূর্বের মত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে, সেটার দায়ভার আপনাদেরই নিতে হবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে আগামীতে ক্ষমতায় আনবেন। শুক্রবার (১ নভেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ শহীদ পরিবার ও ৪০ জন আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দায়িত্ব হচ্ছে সরকারের। আজকে যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে তা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে দেওয়া হচ্ছে। তবে একটি পরিবারও পুনর্বাসন ছাড়া থাকবেনা।

হাসনাত আবদুল্লাহ তার নিজ এলাকা দেবীদ্বার প্রসঙ্গে বলেন, দেবীদ্বারে কোনভাবেই চাঁদাবাজিকে স্থান দেয়া হবে না, এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। দেবীদ্বারের অবস্থা এমন হয়েছে, পৈত্রিকভাবে অনেকেই ক্ষমতায় আসছে। দেবীদ্বারের যানজট নিরসনে রোড ডিভাইডার করার কাজ শুরু করা হচ্ছে এবং বাজারও স্থানান্তর করা হবে। কেউ যেন সিন্ডিকেট করে বাজারে পন্যের দাম বাড়াতে না পারে, সেজন্য খুব শীঘ্রই পৌর ব্যবসায়ী সমিতিকে ঢেলে সাজিয়ে নিবার্চনের মাধ্যমে নতুন ব্যবসায়ীবান্ধব কমিটি গঠন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোকতাদির জারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের প্রমুখ।

অপরদিকে বিকালে ফ্যাসিবাদ পরবর্তী আগামী দেবীদ্বার নিয়ে জনগনের ভাবনা ও রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ। ওই সভায় বক্তব্য রাখেন বুয়েটের শিক্ষক ড. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা শাখার আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পারভেজ সরকার, জাতীয় গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, ভিপি ময়নাল হোসেন প্রমুখ।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top