আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে গরু ও মাছ ব্যবসায়ির ১৫ লক্ষাধিক টাকা লুটে নিল ডাকাত দল; আহত ৩।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে ডাকাতের কবলে পড়ে ২ গরু ও ১ মাছ ব্যবসায়ির ১৫লক্ষাধিক টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাতদের হামলায় ৩ ব্যবসায়িকে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের পূর্বপাড়া গুচ্ছ গ্রামের পশের পুকুরপাড় ‘কাচিসাইর-পান্তিবাজার রোডে।
দেবীদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের গরু ব্যবসায়ি মো. জলিল মিয়া জানান, আমি গরু ব্যবসা করি। আজ ভোরে একটি পিকাপভ্যান নিয়ে মানিকগঞ্জ আরিচার উদ্দেশ্যে রওয়ানা হই, রাজামেহার গ্রামের পূর্বপাড়া গুচ্ছ গ্রামের পাশে ‘কাচিসাইর-পান্তিবাজার রোডে ২টি গাড়ি দিয়ে আমাদের পথ অবরোধ করে দেয়। আমরা পিকাপ থেকে নামার পরই ১৫/২০ জন সশস্ত্র ডাকাত লাঠি, ছোড়া, দা, ছেনি কুঠার নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে আমাকে পিটিয়ে ও কুপিয়ে কানের অংশ কেটে ফেলে। ওরা আমার সাথে থাকা ৮ লক্ষ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। তিনি আরো জানান, আমার পূর্বে আসা প্রতিবেশী উজানীকান্দি গ্রামের গরু ব্যবসায়ি মো. পারভেজ মিয়ার পিকাপভ্যান আটক করে তাকেও বেধরক মারধর ও কুপিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে তার সাথে থাকা ৪ লক্ষ ৫০ হাজার টাক ছিনিয়ে নেয়। পারভেজকে মারাত্মক আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে একই উপজেলার গুনাইঘর গ্রামের মাছ ব্যবসায়ি আবুল হোসেনের পিকাপভ্যান আটক করে তাকেও মারাত্মক আহত করে তার কাছে থাকা মাছ বিক্রির দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় আজ বিকেলে দেবীদ্বার থানায় একটি অভিযোগপত্র দাখিল করি।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, অভিযোগ হাতে পেয়েছি। তবে একই জায়গায় ৩টি ঘটনার সত্যতা কতটুকু তা তদন্তের আগে বলা যাবেনা।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top