আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ইউএনওকে সাথে নিয়ে জামায়াতের মন্দির পরিদর্শন ও মতবিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে তা নস্যাৎ করতে একটি কুচক্রী মহল হিন্দু সম্প্রদায়কে টার্গেট করেছে। তা রুখে দাঁড়াতে কুমিল্লার দেবীদ্বারে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের  ভয়ভীতি দূর করতে গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি মন্দির পরিদর্শন করে খোঁজখবর নেওয়া ও আসন্ন দূর্গা পূজা সহ তাদের ধর্মীয় অনুষ্ঠানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ জামায়াত ইসলামী দেবীদ্বারের নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে দেবীদ্বার উপজেলা জামায়াতের উদ্যোগে দেবীদ্বার পৌর এলাকা ও গুনাইঘর উত্তর ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করা হয়। মন্দির পরিদর্শনকালে মতবিনিময় সভায় দেবীদ্বার উপজেলা জামায়াতের নায়েবে আমীর ভিপি গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা, বিশেষ অতিথি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ, পৌর জামায়াতের আমীর মু. ফেরদাউস আহম্মেদ, সেক্রেটারী মো.ওয়ালিউল্লাহ, সহকারী সেক্রেটারি মো.জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা শিবিরের সভাপতি আব্দুল আলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার সভাপতি অধ্যাপক ওয়াহিদুর রহমান, সহ সভাপতি মো. তমিজ উদ্দিন, দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের সাবেক ভিপি ময়নাল হোসেন, সাবেক শিবির নেতা জাকির হোসেন, মনিরুজ্জামান, বিল্লাল হোসেন, আশিকুর রহমান মোল্লা, মনির হোসেন , আব্দুল আলীম, রুহুল আমিন, মজিবুর রহমানসহ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিলেন,বাবু স্বপন কুমার দত্ত, রিপন দত্ত, শ্রী কৃষ্ণা সাহা, সঞ্জয় সাহা, বিকাশ দত্ত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী নাছির, উপজেলা শিবির সভাপতি জাহিদুর রহমান ও দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ শাখা শিবির সভাপতি রিফাত মজুমদার প্রমুখ।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top