দেবীদ্বারে অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে ৮৫ হাজার টাকা জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শণ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তিন ফার্মেসীকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত ঔষধগুলো বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কুমিল্লা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলামসহ দেবীদ্বার থানা পুলিশের একটি টিম।

এ সময় অনুমোদনহীন, ভেজাল ও নিষিদ্ধ ঔষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে বড়শালঘর ফার্মেসীর মালিক আতিকুর রহমানকে ৫০ হাজার ও গোমতী মেডিকেল হলের রফিকুল ইসলামকে ৩০ হাজার এবং সেবা ফার্মেসীর আঃ মতিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানসমূহ থেকে অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় কুমিল্লার ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা বলেন, জেলার ঔষধ প্রশাসনের নির্দেশে নিয়মিত অভিযানের সূত্র ধরেই আজ দেবীদ্বারে আমরা অনুমোদনহীন ও নিষিদ্ধ ঔষধ বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ফার্মেসীর মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। তিনটি বড় ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছি। এবং তাদের জরিমানা সহ ভবিষ্যতে নিষিদ্ধ ঔষধ বিক্রি না করার জন্য আদেশ করেছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top