আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি কালাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের পাশে দাঁড়ালেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানসহ ঘর নির্মানের জন ৪০ বান টিন দেওয়ার ঘোষণা দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, রাজামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মুন্সী বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গবাদিপশুসহ ৮টি পরিবারের ১৪ টি ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে স্বামীর পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে হাজেরা বেগম নামে এক নারীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাবারের জন্য ২০ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সুমনের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হাজেরা বেগমকে ১০ হাজার টাকা প্রদানসহ তার চিকিৎসার দায়িত্ব নেন নবনির্বাচিত এই সাংসদ। এছাড়া ৮টি পরিবারের ঘর নির্মাণের জন্য প্রতিটি পরিবারকে ৫ বান করে ৪০ বান টিন দেওয়ার ঘোষণা দেন তিনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, হোসেন মুন্সী, রফিক মুন্সী, সালাম মুন্সী, মোস্তফা মুন্সী, সোলমান মুন্সী, বিল্লাল মুন্সী ও আলীম মুন্সী।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top