দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমে বিএনপি চ্যাম্পিয়ন: ইঞ্জি.আবদুস সবুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাংলাদেশ  আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ও অভাবনীয় উন্নয়নে জনপ্রিয়তা হারিয়ে বিএনপি এখন আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বারবার দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমে বিএনপি চ্যাম্পিয়ন হচ্ছে৷

বুধবার (০২ আগস্ট) ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের নির্বাচনী এলাকা কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি,কড়িকান্দি, সাতানী ইউনিয়নে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে জনসংযোগে এইসব কথা বলেন ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, গণতন্ত্র ও জনগণের উপর আস্থা নেই বিএনপির। অতীতেও ছিল না। বিএনপি-জামায়তের সময় সাড়ে তিন’শ উপজেলায় নির্বাচন কমিশনার তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছিল৷ বিএনপি আজিজ মার্কা কমিশন গঠন করে নির্বাচনের আয়োজন করেছিল। দেশের মানুষ এখন আজিজ মার্কা কমিশন চায় না।

তিনি আরও বলেন, বিএনপি দেশের ভাবমূর্তি নেতিবাচকভাবে বিদেশিদের কাছে তুলে ধরছে।বাংলাদেশীদের খারাপ চোখে দেখছে বিদেশিরা। সবদিক বিবেচনা করেই, কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। দেশ-বিদেশে কোথাও আর জায়গা পাচ্ছে না দলটি (বিএনপি)। তাই অগ্নি সন্ত্রাসী কার্যক্রমেই ভরসা রাখছে।

বৃষ্টি উপেক্ষা করে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে জনসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, তিতাস সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান, যুবলীগ নেতা সরোয়ার বাবু, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top