দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত:আহত ২০।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আজ বৃহস্পতিবার(১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলির বানিয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাকে চাপা দিয়ে যাত্রীবাহী বাসটি খাদের পানিতে পড়ে গেলে এতে ঘটনাস্থলেই একই পরিবারের ২ জন ও ঢাকায় নেওয়া পথে আরেক ১ জনসহ ৩ নারী নিহত হয়েছেন৷এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে৷

নিহতরা হলেন উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মৃত রশিদ হাজারীর স্ত্রী রোসিয়া বেগম(৬৩),তার বোন বারপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা(৬৫) ও তার পুত্রবধু সুমাইয়া আক্তার(২৬) । নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দূর্ঘটনা কবলিত বাস ও অটোরিক্সার আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।

আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতলির বানিয়াপাড়া নামক স্থানে ঢাকা থেকে নোয়াখালী গামী
কে.কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টো দিক থেকে আসা অটোরিক্সাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে গেলে হতাহতের এ দূর্ঘটনাটি ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ মহসিন জানান, দূর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের। তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাসটির চালক ও হেলপার পলাতক।

বাকী আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করছেন।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top