দাউদকান্দিতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা মালামাল উদ্ধার গ্রেফতার ১।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে রাশেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার পর খুন হওয়া রাশেদা বেগমের শরীরের থাকা কানের দুল ও চেইনসহ নাছিম ওরফে নাদিম (১৯) কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ ।

গতকাল সোমবার বিকেলে পৌরসভার নুরপুর গ্রামের নিজ বাড়ি খুন হন রাশেদা বেগম (৬৫)। সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে একজোরা জুতা দেখতে পায় পুলিশ৷ ওই জুতার সূত্র ধরে হত্যার সাথে জড়িত পৌরসভার ১নং ওয়ার্ডের নূরপুর বেপারী বাড়ির মোঃ নূর আলমের পুত্র নাছিম ওরফে নাদিমকে গ্রফতার করে। গ্রেফতারকৃত নাছির ওরফে নাদিমের দেয়া তথ্য মতে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার থেকে খুন হওয়া রাশেদা বেগমের কানের দুল ও চেইন উদ্ধার করে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, হত্যাকান্ডের পায়ের জুতার সূত্র ধরে হত্যাকারীকে গ্রেফতার করি ও মালামাল উদ্ধার করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে শাহাবু্দ্দিন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ১ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আটককৃত আসামীকে ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড শেষে জেল হাজতে প্রেরন করে।

 

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top