দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দি থেকে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার(৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার কানড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।  পুলিশ তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের আগ্নে ও দেশীয় অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, দাউদকান্দির  মকবুল হোসেন (৩৭), আকাশ মুন্সি(৪৩), জামাল হোসেন ওরফে কুদ্দুস(৪০), তিতাস উপজেলার এবাদুল ওরফে ওবায়দুল(২৮) ও  চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সুজন ওরফে আব্দুল হামিদ(৩৭)।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার কানড়া এলাকার  নির্জন জায়গায় ডাকাতি করার জন্য ১৪/১৫ জনের একটি ডাকাতদল সমবেত হয়েছে। ওসি মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে  অভিযান চালান পুলিশ।   ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে, পুলিশের উপর আক্রমন করার চেষ্টা করলে, অভিযান পরিচালনাকারী টিম ২৫ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে। ওই সময় ডাকাতরা দৌড়ে পালানোর সময় পুলিশও তাদের পিছু নেয় এবং তাদের মধ্য থেকে ০৫ (পাঁচ) জনকে অস্ত্র সহ আটক করে পুলিশ । তাঁদের কাছ থেকে একটি পাইপগান, তিনটি রাবার কার্তুজ, দুটি লোহার ছোরা, একটি দা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন দাবি করে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় জড়িত রয়েছেন। তাঁদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ হত্যা ও অস্ত্র  মামলা রয়েছে । এছাড়াও আসামীরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার থানা এলাকায় বিভিন্ন সময়ে বাসা বাড়িতে একাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করে।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top