আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ: এমপি আবুল কালাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

শুধু বাংলাদেশ নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। আওয়ামীলীগের ইতিহাস, বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন ও সংগ্রামের ইতিহাস। জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ এবং বাঙালি জাতিকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করাই বাংলাদেশ আওয়ামীলীগের লক্ষ্য।

রবিবার (২৩ জুন) দুপুরে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।


তিনি আরো বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামীলীগ  একই সুতোয় গাঁথা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। তার সে স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লুৎফুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইসলাম তুষার, মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ্ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম লিপি, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. মোসলেহ উদ্দিন মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন মোল্লা, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, ভানী ইউনিয়নের চেয়ারম‌্যান হাজী জালাল উদ্দিন ভূইয়া, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহ জাহান সরকার, সুবিল ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন মুকুল। জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top