আজ ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের শহিদনগর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে  কয়েকটি এস্কেভেটর দিয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে শহিদনগর ট্রমা সেন্টারের সামনে, শহিদনগর বাসস্ট্যান্ড আশেপাশের দোকানসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা মহাসড়কের পাশের সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণসহ পাকা স্থাপনা নির্মাণ করে। কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় মহাসড়কটির অনেক বড় আকারে সম্প্রসারণ করার পরিকল্পনা চলছে।

উচ্ছেদের বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দখলদাররা আছেন। সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। আগে লাল চিহ্ন দেয়া হয়েছে এবং গতকাল (বুধবার) মাইকিংও করা হয়েছে। যারা অবৈধ দলখদার তারা নিজেরাই জানেন অবৈধ, এখানে নোটিশ করার কোন কিছু আছে কিনা আমার জানা নেই। আমরা আমাদের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি এটা আমাদের নিয়মিত কার্যক্রম। আমরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা চিহ্নিত করতেছি। জনগণ যাতে স্বস্তিতে চলাচল করতে পারে এবং সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে সে ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ। আর এই উচ্ছেদ অভিযান আমাদের রুটিন ওয়ার্ক এটি চলমান থাকবে। সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কটি কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তাই বৃহস্পতিবার মহাসড়কের শহিদনগর এলাকায় প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এর আগে, গত বুধবার মাইকিং করে দখলদারদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল। তারা কর্ণপাত না করায় বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ অভিযান চলাকালে দাউদকান্দি -চান্দিনা সার্কেল ও সহকারি পুলিশ সুপার এনায়েত কবির সোহেব, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনুর ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানসহ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top