চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক মো: সাগর হোসেন ও তার সহকারী মো: বেলাল হোসেন নামে দুই সহোদর ভাই নিহত হয়েছে। নিহতরা হলো: কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। মঙ্গলবার (০৪ জুন) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরবেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের (ঝিনাইদহ -চ-মে: উ ১১-২৬৭৮) ইঞ্জিন বিকল হলে রাস্তায় দাড়িয়ে যায়। গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার সহযোগিতার সময় মধ্যখানে থাকা (ঢাকা মেট্রো-ট-১৪-৬০৮৬) গাড়িটিকে পেছন থেকে অন্য আরেকটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৯১৭৪) স্বজোরে ধাক্কা দিলে সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের চালক ও সহকারী দুই গাড়ির মাঝখানে আটকে যায়। সংবাদ পেয়ে খবর চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে মিয়াবাজার হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যান চালক ও সহকারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top