চৌদ্দগ্রামে প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সেনাবাহিনীর নিরাপত্তা সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সদস্যদের নিয়ে বিশেষ নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বন্যা পরবর্তী পরিস্থিতি, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকান্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে অবহিতকরণ বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, মাদক নির্মূল, যানজটমুক্ত রাখা সহ মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত ও উপজেলার সামগ্রীক উন্নয়নে সেনাবাহিনীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্প কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক এর বিগ্রেড কমান্ডার, বিগ্রেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার (এএফডবিøউসি, পিএসসি)।

সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, সিনিয়র সহকারী কমিশনার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম, মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু, কৃষি কর্মকর্তা মো: জোবায়ের আহমেদ, উপজেলা প্রকৌশলী মো: নুরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন (সাগর), বিজিবি কর্মকর্তা মো: আব্দুস সালাম, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো: মেহেদী হাসান সুজন, আনসার কর্মকর্তা মো: মোস্তাকিমুর রহমান, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জণ চক্রবর্তী, সাংবাদিক আবু বকর সুজন, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ শাওন, মোহাম্মদ সাব্বির ও আরমান হোসেন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী আছিয়া বেগমের পরিবারের মাঝে গৃহ নির্মাণ সহযোগিতা স্বরূপ ঢেউটিন ও আরো কয়েকটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক বিগ্রেড কমান্ডার, বিগ্রেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার (এএফডবিøউসি, পিএসসি)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: মাহিন আলম, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাদমান ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জোবায়ের আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top