চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন বাড়ীর পাশের পুকুর থেকে আকলিমা আক্তার (৯) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের মাজার গেইট সংলগ্ন এলাকায়। নিহত আকলিমা চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকার আব্দুল মান্নানের মেয়ে। সে গত কয়েকদিন আগে তার সৎ মায়ের বাবার বাড়িতে স্বপরিবারে বেড়াতে এসেছিলো বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ হেফাজতে নেয়। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

স্থানীয় ও চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, কয়েকদিন পূর্বে নিহত শিশু আকলিমা তার বাবার সাথে সৎ মায়ের বাবার বাড়ি উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের মাজার গেইট সংলগ্ন এলাকায় বেড়াতে আসে। রোববার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে সে নানার বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুর পাড়ে তার শুকনো কাপড়চোপড় দেখতে পেয়ে সন্দেহজনকভাবে তাকে পুকুরের পানিতেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয়। পরে সোমবার (১১ নভেম্বর) দুপুরে বাড়ীর পাশের ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, ‘পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। স্বাভাবিকভাবে এটিকে পানিতে ডুবে মৃত্যু বলেই মনে করা হচ্ছে। পরিবারের অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top