চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীর হাতে রবি টাওয়ারের নিরাপত্তা প্রহরী খুন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে মো: আবুল হাশেম (৬৫) নামে রবি আজিয়াটা টাওয়ারের এক নিরাপত্তা প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, শনিবার ভোরে চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরায় অবস্থিত রবি আজিয়াটা টাওয়ারে দায়িত্বরত একজন নিরাপত্তা প্রহরীর লাশ হাত-পা ও মুখে গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পাই। স্থানীয়ভাবে নিহত নিরাপত্তাকর্মীর নাম আবুল হাশেম বলে জানতে পারি। তাকে কে বা কারা হত্যা করেছে, স্থানীয়রা কেউ কিছু বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যেকোন সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নিরাপত্তা প্রহরীকে হত্যা করেছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিশেষ ইউনিট সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে তথ্য-প্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পূর্ণ ঠিকানা শনাক্ত করবে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিরাপত্তা প্রহরী আবুল হাশেম দীর্ঘ ২০ বছর ধরে রবি টাওয়ারটিতে কর্মরত রয়েছেন। এরই সুবাদে আশে-পাশের বাসিন্দাদের সাথে তার একটা সু-সম্পর্ক হয়ে যায়। তিনি এখানের ভোটার বলেও স্থানীয়রা জানান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলেও জানা যায়। তবে ঘটনার আগেই তারই সহকর্মী সফিউল্লাহ ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন।

সিকিউরিটি কোম্পানীর এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপার ভাইজর মো: আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ সফিউল্লাহ নামে অপর এক ব্যক্তি সিকিউরিটি গার্ড হিসেবে ফালগুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করে আসছেন। সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, ‘রবির সিকিউরিটি আবুল হাশেমকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবুল হাশেমকে হত্যা করা হলেও টাওয়ারের কোন মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে এসে ইতিমধ্যেই সিআইডি ও পিবিআই কাজ করছে। হত্যার রহস্য উদঘাটন সহ দুষ্কৃতিকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top