আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৩: আহত ১০।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন বাস যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন যাত্রী। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার সকালে চট্টগ্রাম থেকে বি-বাড়িয়ার নবীনগরের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এ সময়ে বাসটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা ৩ বাস যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত বাস যাত্রীদের আশংকাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। নিহত তিনজনের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুমিল্লার মুরাদনগর থানার হোসেনতলা গ্রামের মো: নসু মিয়া (৪০)। অপর দুইজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অপর নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top